পোশাক মানুষের ব্যক্তিত্ব, রুচি ও আত্মমর্যাদার প্রতিফলন। ইসলামি জীবনদর্শনে পোশাক শালীনতা, পরিচ্ছন্নতা ও আধ্যাত্মিক ভারসাম্যের প্রতীক। সাম্প্রতিক সময়ে কিছু মানুষের মধ্যে একটি ভ্রান্ত ধারণা লক্ষ্য করা যায় যে তারা দারিদ্র্য বা অনাড়ম্বর জীবন বোঝাতে ইচ্ছাকৃতভাবে ছেঁড়া কাপড় বা জীর্ণ পোশাক পরাকে ‘সুন্নাহ’ হিসেবে প্রচার করেন।